প্রেস বিজ্ঞপ্তি: লায়নস ক্লাব অফ চিটাগাং কসমো ভ্যালীর উদ্যোগে আজ শনিবার (২২ জুলাই) নগরীর রউফাবাদস্থ মানসিক প্রতিবন্ধীদের মাঝে খাদ্য বিতরণ, শিশু নিবাসের সন্তানদের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী সরবরাহ ও বৃক্ষ রোপনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।এতে সভাপতিত্ব করেন লায়ন মোঃ টিপু সোলতান চৌধুরী।
সভা সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারী লায়ন এস .এম আবুল কাশেম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক ৩১৫-বি৪, বাংলাদেশ এর শান্তি ও সমৃদ্ধির অন্বেষায় প্রবক্তা ডিষ্ট্রিক গভর্নর লায়ন এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী, এমজেএফ, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল, এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন (অপু), এমজেএফ, ডিষ্ট্রিক ক্যাবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম, এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ, জোন চেয়ারপার্সন (কনর্সান) ওমর ফারুক, জোন চেয়ারপার্সন লায়ন মোঃ আবদুর রশিদ, জোন চেয়ারপার্সন লায়ন ইয়াছিন ফারুক, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন শাহ আলম, মানসিক প্রতিবন্ধী প্রতিষ্টানের উপ-পরিচালক জনাব আবুল কাশেম প্রমূখ।
অনুষ্ঠানে মানসিক প্রতিবন্ধীদের ৩০০ জনের খাদ্য বিতরণ, শিশু নিবাসের সন্তানদের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী সরবরাহ ও সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন ধরনের ফলফলাদির ফলফলাদির চারা রোপণ করা হয়।




