প্রেস বিজ্ঞপ্তি: পরিবেশের সুরক্ষা ও জলবায়ু ঝুঁকিকে মোকাবিলার অংশ হিসাবে শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড’র মদুনাঘাট শাখা কর্তৃক আজ বুধবার (১৯ জুলাই)সকালে আয়োজিত “বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৩” মদুনাঘাট বাজার সংলগ্ন লিজেন্ড স্কুলে সফলভাবে সম্পন্ন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান(জাবেদ হাবিব)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম লিজেন্ড স্কুলের প্রধান শিক্ষক প্রফেসর জহিরুল হক চৌধুরী ।
ব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান( জাবেদ হাবিব) বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে প্রতিবছরের ন্যায় এ বছরও শাহজালাল ইসলামি ব্যাংক, মদুনাঘাট শাখা প্রধান কার্যালয়ের তত্ত্বাবধানে সকল পর্যায়ের নাগরিকদের মধ্যে বৃক্ষ লাগানোর প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে ফলজ,বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করছে। বিশেষ করে কোমল মতি ছাত্র – ছাত্রীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে তাদের মাঝে গাছ লাগানোর উৎসাহ সৃষ্টি করা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তা হাসিব শহীদ, আছিফ কাদরী, মামুনুর রশীদ, নুরুল আমিন, জাহেদ মাহমুদ, শহীদুল ইসলাম প্রমূখ ।
আরো উপস্থিত ছিলেন স্কুলের ডিরেক্টর মোহাম্মদ আলমগীর চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলাউদ্দিন আমেরী, ইলিয়াস চৌধুরী,মোহাম্মদ আব্দুল নবী, মোহাম্মদ আবু বক্কর।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, ঔষধি এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়।




