পটিয়া প্রতিনিধি: পটিয়ার দক্ষিণ আশিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় ১০ দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল উপলক্ষে হাদিস বিজ্ঞানের শ্রেষ্ঠতম কালজয়ী গ্রন্থ সহিহ বুখারি শরিফের খতম সম্পন্ন হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) বাদ জোহর হতে মাদ্রাসা মসজিদে শুরু হওয়া বোখারী শরীফ শেষ হয় বাদে মাগরিব। এরপর রাতে মাদ্রাসা মাঠে এক বিশেষ ওয়াজ ও দোয়া মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হাশেম।

মাহফিল পরিচালনা কমিটির চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবু তালেব মঈনির সঞ্চালনায় বোখারী শরীফের মোনাজাত পরিচালনা করেন মুফতি আল্লামা সৈয়দ অছিউর রহমান আলকাদেরী।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এম সাইফুদ্দিন, জসিম উদ্দিন, মোজাহেরুল ইসলাম, কাজী নেজামুল হক, ইউপি সদস্য হাসেম উদ্দিন চৌধুরী, আরিফ উদ্দিন বাবু, আবুল কাশেম বয়ানী, আব্দুল করিম,আব্দুল মান্নান,জয়নাল আবেদিন মেম্বার,তছকির সওদাগর,নুরুল আমিন টিটু, এনাম উদ্দিন জিকু প্রমুখ।

১৯ জুলাই বুধবার হতে ২৮ জুলাই শুক্রবার পর্যন্ত প্রতিদিন বাদে মাগরিব থেকে শুরু হবে শোহাদায়ে কারবালা মাহফিল। এতে প্রতিদিন দেশবরেণ্য ইসলামিক স্কলার, পীর মাশায়েক, সংসদ সদস্য, শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও দেশবরেণ্য আলেমগণ উপস্থিত থাকবেন।

বক্তারা আহলে বায়তে রাসূলের (সা.) উপর আলোচনা করবেন। দেশবরেণ্য আলেমদের পাশাপাশি প্রতিদিন বিদেশি ইসলামিক স্কলারগণ বক্তব্য রাখবেন।

শোহাদায়ে কারবালা মাহফিলে যোগদান করে আহলে বায়তে রাসূলের (সা.) মহব্বত অন্তরে ধারণ করে দু’জাহানের কামিয়াবি হাসিল করার আহ্বান জানিয়েছেন মাহফিল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবু তালেব মঈনি।