প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ২২৮০ প্যাকেট চোরাচালান-কৃত বিদেশী সিগারেটসহ এক চোরাচালানীকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার (০৬ জুলাই)নগরীর কোতোয়ালী থানাধীন জুবিলি রোডস্থ গোলাপজান মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর হ’তে বিদেশী সিগারেট সমেত তাকে আটক করা হয়। আটককৃত চোরাকারবারীর নাম গিয়াস উদ্দিন।
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান’র সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনাহর আলীর তত্ত্বাবধানে, এসআই সাগর ভদ্র এর নেতৃত্বে টিম-৩১ এর সদস্যরা নগরীর কোতোয়ালী থানাধীন জুবিলি রোডস্থ গোলাপজান মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গিয়াস উদ্দিনকে ২২৮০ প্যাকেট চোরাচালান-কৃত বিদেশী সিগারেটসহ গ্রেফতার করেন।
আটককৃত’র বিরুদ্ধে সংশ্লিষ্ঠ থানায় মামলা দায়ের করা হয়েছে।
Post Views: 297




