প্রেস বিজ্ঞপ্তি: আগামী ২৭ এপ্রিল আসন্ন উপ-নির্বাচন চট্টগ্রাম ৮ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদের নৌকা মার্কার সমর্থনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “আমার চট্টগ্রাম”র উদ্যোগে আজ বুধবার (১৯ এপ্রিল) দুপুর ২টায় লিফলেট বিতরণ করা হয়।

একই সাথে ট্রাকযোগে গণসংযোগ অক্সিজেন মোড় হয়ে ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের বিভিন্ন এলাকায়, ৫নং মোহরা ওয়ার্ডের গোলাইফ্যার দোকান,কাপ্তাই রাস্তার মাথা, কামাল বাজার, মৌলভীবাজার, মোহরা ওয়াসার মোড় হয়ে ৪নং চান্দগাঁও ওয়ার্ডস্থ বাহির সিগনাল, সিএন্ডবি রাস্তার মাথা, বাস টার্মিনাল, চান্দগাঁও আবাসিক এলাকা হয়ে বহদ্দারহাট বাজারস্থ বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে পুলিশ বক্সের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা সংগঠনের সভাপতি সাদেক হোসেন চৌধরী পাপ্পু’র সভাপতিত্বে অনুষ্টিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা কেবিএম. শাহজাহান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চট্টগ্রামে যে অভূতপূর্ব উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত তা ধরে রাখতে নৌকার কোন বিকল্প নাই, তাই আগামী ২৭ তারিখ নৌকায় ভোট দিয়ে চট্টগ্রামের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখুন।

এসময় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহাম্মদ জসিম উদ্দিন, নগর সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসেদ খোকন, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা পংকজ রায়, মোজাম্মেল হক মানিক, আবদুলা আল মামুন, আব্দুল বাতেন, সাইফুদ্দিন সাইফু, জাহাঙ্গীর আলম, শরিফুল ইসলাম, ইসমে আজিম আসিফ, ইলিয়াস খান, মোহাং নুর, মোহাং আকাশ, মোহাং রুবেল প্রমূখ নেতৃবৃন্দ।