প্রেস বিজ্ঞপ্তি: তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যেগে সমিতির আওতাভুক্ত মার্কেটের ইমাম, মোয়াজ্জেম নিরাপত্তাকর্মীদের ঈদ উপহার বিতরণ করা হয়। আজ বুধবার (১৯ এপ্রিল) বিকাল ৩টায় তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রায় ১১০ টি মার্কেটের শতাধিক ইমাম, মোয়াজ্জেম ও দুইশতাধিক নিরাপত্তা প্রহরীদের মাঝে সমিতির পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক আজম এম এ, সহ- সভাপতি মোঃ সেলিম, সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, সাহিত্য প্রকাশনা সম্পাদক ছাদেক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিন।
সভায় বক্তারা বলেন, অত্র এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষায় মার্কেট নিরাপত্তাকর্মীদের আরো সতর্কতার সহিত দায়িত্ব পালনের ব্যাপারে গুরুত্বারোপ করেন৷ আসন্ন ঈদ উল ফিতরে মার্কেট বন্ধকালীন সময়ে এলাকার নিরাপত্তা এবং বিশেষ করে আগুন থেকে বাঁচতে তৎপর থাকার ব্যপারে সিকিউরিটিদের নির্দেশনা প্রদান করেন। এছাড়া প্রত্যেক মার্কেটের মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের মাধ্যমে অত্র এলাকার ব্যবসায়ীদের বিপদ, আপদ থেকে হেফাজতের জন্য বিশেষ দোয়াও মুনাজাত করা হয়।




