প্রেস বিজ্ঞপ্তি: মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা।” কবিগুরুর এই পঙক্তিকে প্রতিপাদ্য করে শিল্প সাহিত্য বিষয়ক সংগঠন “বাকপ্রতিমা ” বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দকে কবিতা পাঠ এবং সাহিত্যের একাল সেকাল আলোচনার মাধ্যমে বরণ করে নেয়।
সন্ধ্যে সাতটায় আন্দরকিল্লাস্থ “বাকপ্রতিমা” স্টুডিওতে কবিতা পাঠে অংশ নেওয়া অন্যতম কবিরা হলেন- তাপস চক্রবর্তী, অশেষ দাশগুপ্ত, ভাগ্যধন বড়ুয়া, ইউসুফ মুহম্মদ, সারাফ নাওয়ার, আশীষ সেন, হাফিজ রশিদ খান, আসিফ ইকবাল প্রমুখ।
প্রত্যেকের কবিতায় উপাদান হিসেবে উঠে এসেছে লোকজ, পৌরাণিক, প্রাকৃতিক এর জীবনের নানা ছন্দপতনের ঘাত-প্রতিঘাত। এই সমস্ত অনুষঙ্গগুলো কবিতায় প্রাধন্যতা পেয়েছে। কবিতা পাঠের পাশাপাশি কবিতা চর্চার ক্ষেত্রকে নিবিড়ভাবে ব্যাখ্যা করেছেন কবিরা।
পরিশেষে সভাপতি বিজন মজুমদার তার চার লাইনের একটি কবিতা পাঠের মাধ্যমে নববষের মঙ্গল কামনার করে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।
পুরো অনুষ্ঠানের আয়োজন এবং সঞ্চালনায় ছিলেন বাকপ্রতিমার প্রকাশনা সম্পাদক কবি আশীষ সেন।




