প্রেস বিজ্ঞপ্তি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা, মোস্তফা হাকিম শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম আজ শনিবার (০৮ এপ্রিল)দুপুরে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা অডিটরিয়ামে বস্তিবাসী ও হতদরিদ্র দুই হাজার নারী -পুরুষকে লুঙ্গি, শাড়ী ও শার্ট উপহার হিসেবে প্রদান করেন।
ঈদ বস্ত্র বিতরণ উপলক্ষে সমবেত সমাবেশের শুরুতে খতমে কোরআন, মিলাদ-দোয়া ও মুনাজাত করা হয়।
হতদরিদ্র জনগোষ্ঠীর সমাবেশে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, সব মানুষ আল্লাহ সৃষ্টি। ধনী দরিদ্র নির্বিশেষে সকল মানুষ আল্লাহর সেরা সৃস্টি। এ দুনিয়ায় হয়তো কেউ দরিদ্র কেউবা ধনী কিন্তু আল্লাহর সৃষ্টিজগতে কোন বৈষম্য নেই।
তিনি বলেন, আমাদের সকল সেবা মানবতার জন্য। সেবাই আমাদের ব্রত। পবিত্র রমজান শেষে নতুন কাপড় পড়ে ঈদ উদযাপনের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। তিনি উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব হোছনে আরা ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক, সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম।
ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলমসহ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন, হযরত তৈয়ব শাহ্ (র:) জামে মসজিদ এর খতিব মাওলানা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ইউনুছ রজভি।




