প্রেস বিজ্ঞপ্তি: এডভোকেট মোঃ কবির চৌধুরী স্মৃতি সংসদ চট্টগ্রাম এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (০৬ এপ্রিল)বিকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি ও সাবেক স্পেশাল পি.পি. এডভোকেট মোঃ ফৌজুল আমিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এসেসমেন্ট রিভিউ বোর্ড এর সাবেক সদস্য এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দীন পারভেজ এর সঞ্চালনায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.এন.পি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সেলিম মোঃ জানে আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ কফিল উদ্দীন চৌধুরী, নগর বি.এন.পি’র আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ মফিজুল হক ভূঁইয়া, উত্তর জেলা বি.এন.পি’র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ বেলায়েত হোসেন, মোঃ নুরুল আমিন, মোঃ কাজী সালাউদ্দীন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ হাসান আলী চৌধুরী, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শামসুল আলম, আনোয়ারা উপজেলা বি.এন.পি’র আহবায়ক মোশারফ হোসেন, স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ আবুল হাসান সাহাবুদ্দিন, দক্ষিণ জেলার বি.এন.পি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ কাশেম চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ সেকান্দার বাদশা, নগর বি.এন.পি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক ডাঃ মোঃ ইসা চৌধুরী, নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ মনজুরুল আলম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের চট্টগ্রাম মহানগরের সদস্য সাইফুল ইসলাম শিল্পী, মরহুম এডভোকেট মোঃ কবির চৌধুরীর জৈষ্ঠ্য সন্তান শরাফত উদ্দীন চৌধুরী আনিস, বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান মোঃ জসিম উদ্দিন চৌধুরী, স্মৃতি সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক এডভোকেট মোঃ তৌহিদুল ইসলাম, সদস্য এডভোকেট মোঃ হাসানুল করিম সিকদার শিমুলসহ বিপুল সংখ্যক বিজ্ঞ আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিকসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা বলেন, দেশের এই ক্রান্তিকালে কবীর চৌধুরীর মত প্রজ্ঞা, বিজ্ঞ মানুষের খুবই অভাব, সমাজ সংস্কার, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দেশে আইনে শাসন প্রতিষ্ঠার আন্দোলতে তার ভুমিকা ছিল স্বরণ করার মত।




