প্রেস বিজ্ঞপ্তি: বৃহত্তর কুমিল্লা সমিতি চট্টগ্রামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আজ রোববার (০২ এপ্রিল) চট্টগ্রাম ক্লাবের ব্যাংকুইট হলে সমিতির কয়েকশো আজীবন সদস্যের অংশগ্রহণে ওই অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা এবং উত্তরা গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান মতিউর রহমান।
সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রফিকুর রহমান।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় উত্তরা গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে কোনো ভালো উদ্যোগকে এগিয়ে নেয়া যায়। দেশ ও জাতির কল্যাণে অতীতের মতো সামনের দিনেও সমিতির সদস্যরা সামনে থেকে ভূমিকা রাখবেন বলে আশাবাদ জানান তিনি।
Post Views: 424




