প্রেস বিজ্ঞপ্তি: ৩৪ নং পাথরঘাটা ও্য়াডে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকালে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন মুস্তাকিম রাসেল।
রায়হান হোসেন চৌধুরীর সঞ্চালনায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ আফসার উদ্দিন, কোতোয়ালি থানার সম্পাদকমণ্ডলীর সদস্য বাবু দীপক ভট্টাচার্য, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর।
আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাজমুল হুদা শিপন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন শাবু, জালাল উদ্দিন পিন্টু,মোহাম্মদ লেলিন,মোহাম্মদ রনি,সেচ্ছাসেবকলীগ কোতোয়ালীরসংগঠক পঙ্কজ রায় চৌধুরী, মোহাম্মদ মানিক।
আরো উপস্থিত ছিলেন ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য আবু বক্কর ও প্রকাশ কুয়ার জৈন, যুবলীগ নেতা সুফী দিদার,রাসেল,শাহীন,ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা জাওয়াদ,আকিব,সুমন,সৃষ্টি প্রমুখ।
বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা ও প্রধানমন্ত্রীর আহ্বানে ইফতার মাহফিল বাদ দিয়ে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে সাধুবাদ জানাই।




