প্রেস বিজ্ঞপ্তি: মহান স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রামের অন্যতম প্রথম শহীদ মাহবুবুল আলম চৌধুরীকে (নগরীর চেরাগী পাহাড়ে ৪ জনের স্মৃতিস্তম্ভ রয়েছে) গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং মুক্তিযুদ্ধের পক্ষের স্বজন ও শুভানুধ্যায়ীরা। আজ মঙ্গলবার (২৮ মার্চ)মধ্যাহ্নে নগরীর চমেক হোস্টেলের পেছনে বধ্যভূমিতে তাঁর কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আবু সৈয়দ, বীর মুক্তিযোদ্ধা দিলীপ কান্তি দাশ, নাট্যজন-সাংবাদিক প্রদীপ দেওয়ানজী, সাংবাদিক সৈয়দ আলমগীর সবুজ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালি, শহীদ মাহবুবুল আলম চৌধুরীর ছোট ভাই ফটিকছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, ভাগিনা কাজী এহসানুল হক চৌধুরী, আবুল কাশেম প্রমুখ।

এছাড়াও নেতৃবৃন্দরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে অরক্ষিত বধ্যভূমিটি সংরক্ষণের জোর দাবি জানান।