প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম পবিত্র রমজান মাসের প্রথম দিনে আল্লাহর রহমত, মাগফেরাত ও নাজাতের উছিলায় চট্টগ্রাম নগরীর ১০, ২৩, ২৪ ও ২৬ নং ওয়ার্ডের ২৫০০ রোজাদার অস্বচ্ছল পরিবারদের মাঝে ইফতার ও সেহেরীর সামগ্রী বিতরণ করেন।আজ শনিবার (২৫ মার্চ) সকাল থেকে দিনব্যাপী উল্লেখিত ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কালে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, রোজাদারদের হাতে কিছু ইফতার ও সেহেরী সামগ্রী তুলে দিতে পেরে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি কাল কেয়ামত পর্যন্ত আমাদের সেবাধর্মী কার্যক্রম আল্লাহ যাতে জারি রাখেন সেই দোয়া সকলের কাছে কামনা করেন।
উল্লেখ্য যে, প্রতিজন রোজাদারকে ৮ কেজি চাউল, ২ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি সেমাই, তেল ও চাপাতাসহ ১৫ কেজি দ্রব্যসামগ্রী প্রদান করা হয়।
ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, সাবেক কাউন্সিলর লায়ন মোহাম্মদ হোসেন, সাবেক কাউন্সিল সিরাজুল ইসলাম, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াছ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর হুরে আরা বেগম ও জাহেদা বেগম পপিসহ রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সাইফুদ্দিন সাকী, আব্বাস রশিদ, ডা. এটিএম ফরিদউদ্দিন, আবদুল হান্নান, নেছার আহমদ, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলমসহ অন্যরা বক্তব্য রাখেন।
পবিত্র রমজানের দ্বিতীয় দিনে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম সুলতান দেওয়ান ও মামা-ভাগিনা এতিমখানার এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করেন। ইফতার শেষে তিনি এতিম শিক্ষার্থীদের পাঞ্জাবী, পায়জামা ও টুপি সহ ঈদবস্ত্র উপহার তুলে দেন। ইফতারে আলহাজ্ব এম. মনজুর আলম-এর সাথে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টিদের মধ্যে আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সরওয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলমসহ অন্যান্য রোজাদারবৃন্দ উপস্থিত ছিলেন।




