প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম দরবার শরীফের আয়োজনে ঢাকায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অডিটরিয়ামে গতকাল মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয় ২০তম মহাত্মা সম্মেলন। এতে গুণীব্যক্তিবর্গের সম্মানার্থে ‘রাহে ভাণ্ডার ইনোবেল অ্যাওয়ার্ড’ প্রদান করে সংগঠনটি।
সমাজসেবায় ‘রাহে ভান্ডার ইনোভেল অ্যাওয়ার্ডে’ ভূষিত হন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। তাঁর পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন এইচ এম স্টীল এন্ড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার এম.এ. হান্নান আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ জাফর সাদেক শাহ্।
Post Views: 226




