প্রেস বিজ্ঞপ্তি: নগরীর বৃহত্তম পাইকারী বাজার রিয়াজউদ্দীন বাজারে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম ও ক্যাব যুব গ্রুপ এর উদ্যোগে আজ সোমবার (২০ মার্চ) সকালে গণঅবস্থান ও বাজার ভিত্তিক প্রচারণা কর্মসুচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে অংশনেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।
ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় গণঅবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি হাজী সালামত আলী, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি হাজী ইলিয়াছ ভুইয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহমদ সুলেমান, রেয়াজউদ্দীন বাজার বনিক কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি এম সাইফুদ্দিন, রেয়াজউদ্দীন বাজার আড়তদার কল্যান সমিতির সাধারন সম্পাদক মোঃ ফারুক সিবলী, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্যাব পাঁচলাইশের সাধারন সম্পাদক সেলিম জাহাঙ্গীর, ক্যাব পাহাড়তলীর হারুন গফুর ভুইয়া, ক্যাব জামালখান ওয়ার্ড সভাপতি সালাহউদ্দীন আহমদ, ক্যাব সদরঘাট সভাপতি শাহীন চৌধুরী, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম, সাধারন সম্পাদক ইসমাইল ফারুকী, মহানগর নির্মান শ্রমিক লীগের সভাপতি এম এ আলিম রানা, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি নুর মোহাম্মদ চেয়ারম্যান, ক্যাব চান্দগাঁও ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের নিলয় বর্মন, আমজাদুল হক আয়েজ, ইমদাদুল ইসলাম, ওমর করিম, করিমুল ইসলাম, আহসান সাজ্জাদ প্রমুখ।




