প্রেস বিজ্ঞপ্তি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিবস উপলক্ষে “নারী ও শিশু অধিকার বাংলাদেশের আয়োজনে আলোচনা সভা ও শিশু-কিশোরদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক প্যানেল মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
সংগঠনের পরিচালক ইমরান সোহেলের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম।
অতিথি ছিলেন চট্টগ্রাম মাহানগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, প্রাবন্ধিক কবি মাহবুবা চৌধুরী, কবি মাদল বড়ুয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সঙ্গীতশিল্পী অচিন্ত্য কুমার দে, সজল দাশ, নাছির হোছাইন জীবন।
প্রধান অতিথি চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান গ্রামীণ সমাজের সুখ-দুঃখ, হাসি-কান্না, আবেগ-অনুভূতি শিশুকাল থেকে প্রত্যক্ষ করেছেন। গ্রামের মাটি আর মানুষ তাকে প্রবলভাবে আকর্ষণ করতো। শৈশব থেকে তৎকালীন সমাজ জীবনে তিনি জমিদার, তালুকদার ও মহাজনদের অত্যাচার, শোষণ ও প্রজাপীড়ন দেখে চরমভাবে ব্যথিত হতেন। গ্রামের হিন্দু-মুসলমানদের সম্মিলিত সম্প্রীতির সামাজিক আবহে তিনি দীক্ষা পান অসাম্প্রদায়িক চেতনার। কিশোর বয়সেই রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
তিনি বলেন, বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসী হৃদয়ের মানুষ ছিলেন বঙ্গবন্ধু। আর এ কারণেই তিনি কয়েক বছরের ব্যবধানে সোনার বাংলা গড়ার কাজ শুরু করতে পেরেছিলেন। বক্তারা বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে আহ্বান জানান।




