প্রেস বিজ্ঞপ্তি: আমেরিকা ও চীনের যৌথ ব্যবসায়ীক প্রতিষ্ঠান জেনারেল এলিভেটর করপোরেশন-এর ইন্টারন্যাশানাল সেলস্ ডিরেক্টর আন্তর্জাতিক ব্যবসায়ী মি. ক্রিস বলেছেন, ব্যবসার জন্য চট্টগ্রাম অতি উর্বর জায়গা এবং এ ক্ষেত্রে অতীত ইতিহাস সমৃদ্ধ। সেই সাথে এখানকার মানুষ প্রকৃতিগতভাবে উদার। প্রতিষ্ঠানের চট্টগ্রাম শাখার উদ্বোধন উপলক্ষে আজ শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম ক্লাব লিমিটেড-এর ব্যাঙ্কুইট হলে সুধী সমাবেশে অনুষ্ঠানের কী-নোট স্পীকার হিসেবে বক্তব্যে মি. ক্রিজ এসব কথা বলেন।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর এবং আধুনিকীকরণের সর্বোত্তম প্রচেষ্টার মাধ্যমে ক্রেতা সেবা নিশ্চিত করে বিধায় তাঁর প্রতিষ্ঠান চল্লিশটিরও বেশি দেশে প্রত্যাশিত চাহিদা পূরণ করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে জেনারেল এলিভেটর নির্ভরযোগ্যতার মানদণ্ডে দ্রুত অন্যতম শীর্ষস্থানীয় হিসাবে নিশ্চিত স্বীকৃতি লাভ করবে বলে দৃঢ় বিশ্বাস করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব চট্টগ্রাম কেন্দ্রের সদ্য নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম. এ রশিদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ও আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব ব্যারিস্টার মনোয়ার হোসেন। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসীন কাজী। প্রতিষ্ঠানের বাংলাদেশের চেয়ারম্যান রোটারিয়ান এম রকিব সরদার পিএইচএফ-এর সভাপতিত্বে সূচনা বক্তব্য দেন প্রতিষ্ঠানের চট্টগ্রামের সিইও রোটারিয়ান মোঃ রাকিবুল ইসলা
উল্লেখ্য, জেনারেল এলিভেটর করপোরেশন বাংলাদেশে ২০০৯ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে গ্রাহক সেবায় উৎকর্ষ সাধনের প্রতিশ্রুতি রয়েছে। এটি খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে একটি ভাল এবং প্রতিশ্রুতিশীল খ্যাতি অর্জন করেছে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ফিতা কেটে প্রতিষ্ঠানটির চট্টগ্রাম কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
Post Views: 233




