প্রেস বিজ্ঞপ্তি: টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে গতকাল (৬ মার্চ) বিকেল ৫টায় মাহে রমজান কে সামনে রেখে কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা, বস্ত্র ও দ্রব্যমূল্য নিয়ে সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আহমদ হোছাইনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।
সভায় টেরীবাজারের আইনশৃঙ্খলার জন্য সিকিউরিটি গার্ড নিয়োগ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীদেরকে নিত্য প্রয়োজনীয় কাপড় সামগ্রী উর্ধ্বগতি না করে সর্বস্তরের ত্রেতা সাধারণের জন্যে সহজলভ্য করার অনুরোধ জানিয়েছেন সমিতির সভাপতি। এতে উপস্থিতিত ছিলেন সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী, আলহাজ্ব ফজল আহমদ, আলহাজ্ব মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম কালু প্রমুখ।
Post Views: 233




