প্রেস বিজ্ঞপ্তি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়োজিত ‘প্রাণি সম্পাদ প্রদর্শনী-২০২৩ এ অংশ নিয়ে সীতাকুণ্ড উপজেলায় ‘স্মল’ এ্যানিমেল কোটায় প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলমের ‘হোছনে আরা মনজুর ডেইরী এন্ড এগ্রো’। গত শনিবার ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড সদরে অনুষ্ঠিত প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৩ এ অংশ নেয়া ‘হোছনে আরা মনজুর ডেইরী এন্ড এগ্রো’ কে প্রথম পুরস্কারের সনদ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সীতাকুণ্ড উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা।
ডেইরী ও এগ্রো ফার্মেও পক্ষে সনদ গ্রহণ করেন কৃষি অফিসার। এ সময় সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলমের প্রাণি সম্পদ লালন-পালনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রদর্শনীর আয়োজক ও কর্মকর্তাবৃন্দ।
Post Views: 217



