সোহেল রানা বয়াতি নির্মাণ করছেন ‘নয়া মানুষ’ সিনেমা। এ সিনেমার টাইটেল গানটি এটি। আ. মা. ম. হাসানুজ্জামানের বেদনার বালুচর গল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন মাসুম রেজা। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন কমল চন্দ্র দাস।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী উষশী।
‘নয়া মানুষ’ চলচ্চিত্রটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নির্মিত হচ্ছে। সিনেমাটির কাজ শেষ পর্যায়ে জানিয়ে সোহেল রানা বয়াতি বলেন, ‘গত বছরের অক্টোবরে চলচ্চিত্রের ৭০ ভাগ কাজ শেষ করেছি। ইচ্ছা ছিল পুরোটা একবারে শেষ করার। কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে ৩০ ভাগ কাজ আটকে যায়। খুব শিগগির আমরা বাকি চিত্রধারণের কাজ শুরু করব। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ এগিয়ে রাখছি, কারণ এ বছরই আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে চাই।’




