প্রেস বিজ্ঞপ্তি: সিএলএফ কার্যালয়ের প্রকৃতি হলে আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)সকালে লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমো ভ্যালীর মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সেক্রেটারী লায়ন কাজী মাহাবুবুল আলম।
সভা সঞ্চালনা করেন মোঃ টিপু সোলতান চৌধুরী।
সভায় লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমো ভ্যালীর সেবা বর্ষ ২০২৩-২০২৪ বছরের লায়ন মোঃ টিপু সোলতান চৌধুরী, ক্লাব প্রেসিডেন্ট, লায়ন এস এম আবুল কাশেম,ক্লাব সেক্রেটারী, লায়ন মোঃ কামরুল ইসলাম সোহেলকে ক্লাব ট্রেজারার করে ১৯ জন বিশিষ্ট ইলেক্ট ক্লাব অফিসার্স কমিটি গঠন করা হয়।
তারা হলেন- আইপিপি লায়ন কাজী মাহাবুবুল আলম, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন এ এস এম সাজ্জাদুল ইসলাম চৌধুরী,২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন শিমুল কুমার চৌধুরী,১ম জয়েন্ট সেক্রেটারী লায়ন নেজাম উদ্দীন,২য় জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ লোকমান হাকিম, জয়েন্ট ট্রেজারার লায়ন পলাশ দত্ত,এলসিআইএফ চেয়ারপার্সন লায়ন নাছির আহমদ খান,মেম্বারশীফ চেয়ারপার্সন লায়ন মোঃ আব্দুল মোমেন,সার্বিস চেয়ারপার্সন লায়ন শাহ্ আলম, মার্কেটিং কমিনিওকেশান চেয়ারপার্সন লায়ন ওবাইদুর রহমান, পরিচালক লায়ন ইয়াছিন ফারুক,লায়ন আবদুল্লাহ আল মামুন।
ক্লাবের উপদেষ্টা যথাক্রমে -লায়ন খোরশেদ আলম, লায়ন মোঃ আবদুর রশিদ, লায়ন শামসুল ইসলাম,লায়ন এ কে জাহেদ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক ক্যাবিনেট সেক্রেটারী লায়ন হাসান মাহমুদ চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মির্জা জাহিদ হোসেন এমজেএফ, লায়ন তারেক কামাল প্রমূখ।
ইলেক্ট ক্লাব অফিসার্স নেতৃবৃন্দ ক্লাবের সম্মান ও সুনাম অক্ষুন্ন রাখার স্বার্থে সামগ্রিক বিষয়ে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং সকল সম্মানিত লায়ন সদস্যদের সহযোগিতা কামনা করেন। এছাড়া ও ডিষ্ট্রিক নেতৃবৃন্দ সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কাছে সেবা প্রদানের জন্য আশা ব্যক্ত করেন।




