প্রেস বিজ্ঞপ্তি: অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম বন্দর স্কুল এন্ড কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ’র শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক মিয়া, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আজিজ মোল্লা, বন্দর সিবিএ’র সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, ৩৬ নং ওয়ার্ড ১নং ইউনিট আওয়ামীলীগ সভাপতি আবদুল মান্নান, ৩৮নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ সভাপতি মোঃ আবদুস শুক্কুর, ৪১ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলমগীর হাসান, লবণ শ্রমিক লীগ সভাপতি আব্দুল মতিন মাস্টার, সহ-সভাপতি ফারুক মোল্লা, বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমাম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ বন্দর থানার সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ বাদল, আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন মোরশেদ, ব্যারিষ্টার কলেজ ছাত্র সংসদ ভিপি জাহিদ হোসেন খোকন, মহানগর যুবলীগ নেতা সালাউদ্দিন বাবর, যুবলীগ নেতা হাসান উদ্দিন সোহেল ২৯ নং ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মুস্তাকিম আহম্মদ গুড্ডু, যুবলীগ নেতা মোঃ জুয়েল, মোঃ শহীদ শেঠ, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফুল এহসান শাহ, মোঃ আরিফ, সহ চট্টগ্রাম-১১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনসমূহের নেতা-কর্মীরা ।




