ঢাকা ব্যুরো: আমাদের রাজনীতি দেশের মানুষের জন্য। তাই, আমরা দেশের মানুষের জন্য কথা বলি। দেশের মানুষের পক্ষে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিতে সরকারের সমালোচনা করছি। সরকারের সমালোচনা কখনোই রাষ্ট্রদ্রোহিতা হতে পারে না। অনেকেই সরকারের বিরোধীতাকে রাষ্ট্রদ্রোহিতা মনে করেন। সমালোচকদের মুখ বন্ধ করতে চেষ্টা করা হচ্ছে।আজ মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে কুমিল্লা জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
Post Views: 239




