ঢাকা ব্যুরো: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অপেক্ষা করুন ১০ ডিসেম্বর ঢাকায় যা দেখবেন, স্বচক্ষে দেখবেন। ১০ ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ করতে অনড় অবস্থানে রয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিমেন্টের ব্যাগে করে বোমা নিয়ে গিয়ে বিএনপির কার্যালয়ে রেখে আসে। পরে তারা বিএনপির কার্যালয়ে থেকে বোমা উদ্ধারের নামে নাটক করে। বিএনপির কার্যালয়ে থেকে দলের সদস্যদের দেওয়া মাসিক চাঁদা ও ব্যাংকের চেক বই নিয়ে গেছে। কার্যালয়ে বিভিন্ন রুমের দরজা ভেঙে ফেলেছে।

বুধবার নয়াপল্টনে সংঘর্ষের পর রাতে বিএনপি কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযান শেষে বিএনপির কার্যালয় থেকে ১৬০ বস্তা চাল, খিচুড়ি, রান্নার উপকরণ এবং অবিস্ফোরিত ১৫টি বোমা উদ্ধারের কথা জানানো হয়।