ক্রাইম প্রতিবেদক: মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের অভিযানে ফাঁড়িতে আক্রমণ করে ছিনিয়ে নেওয়া আসামি মোঃ হানিফ খান এবং মহিউদ্দিন শরীফসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।নগরের বিভিন্ন স্থানে ৪৮ ঘন্টা একটানা অভিযান পরিচালনা করে অবশেষে ডিবি পুলিশ শীর্ষ সন্ত্রাসী এবং শীর্ষ মাদকব্যবসায়ীদের গ্রেফতার করেন।
মহানগর গোয়েন্দা ( বন্দর ও পশ্চিম) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবির এবং সহঃ পুলিশ কমিশনার কাজী মোঃ তারেক আজিজ এর তত্বাবধানে এসআই মোহাম্মদ রাজীব হোসেন ও এসআই মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই মোঃ জাহিদুল হক, এএসআই তাজুল ইসলাম ও সংগীয় ফোর্সসহ নগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চাঁদগাও থানাধীন কালুরঘাট ফাঁড়িতে আক্রমণ করে ছিনিয়ে নেওয়া আসামি মোঃ হানিফ খান এবং মহিউদ্দিন শরীফসহ আসামী ছিনিয়ে নেওয়ার কাজে নেতৃত্বদেওয়া হানিফের ভাই মোঃ ইয়াছিন প্রঃ ইয়াছিন হিজড়া, রেজাউল করিম এবং হৃদয়দেরকে চট্টগ্রাম মহানগর এবং জেলার বিভিন্ন স্থানে একটানা ৪৮ ঘন্টা অভিযান পরিচালনা করে আটক করেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত হানিফ মোহরা এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী এবং শীর্ষ মাদকব্যবসায়ী। মাদক বিক্রির জন্য হিজড়া এবং নারীদের নিয়ে তার বিশাল একটি বাহিনী রয়েছে। ইতোপূর্বেও একটি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর তাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল।
Post Views: 288




