নুরুল ইসলাম: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় বড় উৎসব শারদীয় দূর্গাপূজা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ দূর্গোৎসবের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। আগামী ১৬ অক্টোবর সন্ধ্যায় ষষ্ঠী পূজার মাধ্যমে এ দূর্গোৎসব আরম্ভ হবে বলে জানা গেছে। এ পূজাকে কেন্দ্র করে কারিগররা নিপুণ হাতে তৈরী করেছেন প্রতিমা। বিভিন্ন এলাকা থেকে প্রতিমা তৈরীর কারিগররা এসছেন লোহাগাড়ায়। বেশিরভাগ প্রতিমা তৈরী হয়েছে এলাকার মন্দিরগুলোতে। আবার অনেক পাড়া মহল্লায় অস্থায়ীভাবে পূজার ঘর তৈরী করা হয়েছে। লোহাগাড়া উপজেলার ৯ ইউনিয়নে এবার পূজাম-প স্থাপন করা হয়েছে ১১২টি। এরমধ্যে প্রতিমা ৭৩টি এবং ঘট ৩৯টিতে পূজা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

সূত্রমতে, লোহাগাড়া ৯ ইউনিয়নের মধ্যে পূজাম-প স্থাপন করা হয়েছে সদর ইউনিয়নে ২টি, পদুয়া ইউনিয়নে ২০টি, আমিরাবাদ ইউনিয়নে ৩০টি, কলাউজান ইউনিয়নে ২৪টি, চরম্বা ইউনিয়নে ১১টি, পুটিবিলা ইউনিয়নে ৩টি, বড়হাতিয়া ইউনিয়নে ১৫টি, আধুনগর ইউনিয়নে ৪টি এবং চুনতি ইউনিয়নে ৩টি।

উপজেলার পূজা উদ্যাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রিটন কান্তি বিশ্বাস জানান, শারদীয় দূর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। পূজার প্রায় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ নিরাপদে সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব সম্পন্ন করার জন্য লোহাগাড়া উপজেলা প্রশাসনও যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন। গত ১২ অক্টোবর লোহাগাড়ায় মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার। এ মতবিনিময় দূর্গোৎসবকে ঘিরে গুজব, অপপ্রচার ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।