দি ক্রাইম ডেস্ক: মিরসরাইয়ের জোরারগঞ্জে চোরাচালানের মাধ্যমে আনা ৭০২ বস্তা প্লাস্টিক তৈরির কাঁচামাল জব্দ করেছে পুলিশ। জব্দ করা কাঁচামালের মোট ওজন ১৭ হাজার ৫৫০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মো. সিদ্দিক হোসেনকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জোরারগঞ্জ থানা-পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকামুখী লেনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। ভ্যানটি থেকে ৭০২ বস্তা প্লাস্টিক তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৫ কেজি করে কাঁচামাল ছিল।

পুলিশের দাবি, কাভার্ড ভ্যানটি থামানোর পরপরই পাঁচ থেকে ছয়জন ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যান। তবে এ সময় চালক সিদ্দিক হোসেনকে আটক করে পুলিশ। পরে উদ্ধার করা কাঁচামালের অনুকূলে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পুলিশের প্রাথমিক ধারণা, সরকারি শুল্ক ও অন্যান্য কর ফাঁকি দিয়ে চীন থেকে এসব কাঁচামাল বাংলাদেশে আনা হয়েছে।

এ ঘটনায় আটক সিদ্দিক হোসেন, পলাতক আনিস রহমান সুলতানসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি ও ২৫ডি ধারায় মামলা করা হয়েছে। চোরাচালাজে ব্যবহৃত যশোর-টিএ-১১-৪৬১১ নিবন্ধিত কাভার্ড ভ্যানটিও জব্দ করেছে পুলিশ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৭০২ বস্তা প্লাস্টিক তৈরির কাঁচামালসহ চালককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুল্ক ও কর ফাঁকি দিয়ে এসব পণ্য চীন থেকে আনা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পণ্যগুলোর উৎস ও এ ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।