নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী মনোনীত হয়েছেন এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী। চট্টগ্রাম জেলা আইনজীবী ঐক্য পরিষদের বিগত সভায় সকলে আলোচনার ভিত্তিতে তাকে মনোনীত করেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন ’২০২৩ উপলক্ষ্যে আইনজীবী ঐক্য পরিষদ হতে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশী ৬ জন প্রার্থীর মধ্য হতে দলীয় ভোটাভুটির মাধ্যমে এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী’কে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনীত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বোর্ড।
১৪/১১/২০২২ ইং তারিখে আইনজীবী ঐক্য পরিষদ হতে চূড়ান্তভাবে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, তিনি ২০১৭ ইং সালের জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম- এ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সালের জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ পদে দায়িত্ব পালনকালে বার ও আইনজীবী বান্ধব বহু উন্নয়নমূলক কার্য সম্পাদন করেছেন। বিগত কমিটির রেখে যাওয়া শাপলা ও দোয়েল ভবনের অসমাপ্ত উন্নয়নমূলক কার্যগুলো সম্পাদন করেছেন। আইনজীবীগণের অধিকার আদায়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন।



