নিজস্ব প্রতিবেদক: বাঁশখালী উপজেলায় ভুয়া দলিল নিয়ে মামলার শুনানিতে উপস্থিত হওয়ায় মো. ইদ্রিস (৫৪) নামের এক বৃদ্ধকে কারাদন্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।আজ বুধবার (০২ নভেম্বর) সকালে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান এ কারাদন্ড দেন।

দন্ডপ্রাপ্ত ইদ্রিস বাঁশখালীর বৈলগাঁও ইউনিয়নের আব্দুস সোবহানের ছেলে। মো. ইদ্রিসকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একইসঙ্গে আরেকটি মিস মামলায় ভুয়া দলিল ব্যবহার করায় বিবাদীর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ভুয়া দলিল বানিয়ে শুনানিতে উপস্থিত হওয়ায় দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।