সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওয়ে বসতঘরে ডাকাতিকালে ছুরিকাহত যুবক শাহাদত আনোয়ার শিবলী প্রকাশ বাবু (২৬) জীবনের ঝুঁকি নিয়ে এক ডাকাতকে ধরে ফেলেছে। গুরুতর আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে এবং ধৃত ডাকাতকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

আজ শনিবার (০৮ আগস্ট) ভোর রাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড খোদাইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবক ডাকাত কবলিত বসতঘরের আব্দুল মালেকের পুত্র বলে জানা গেছে।

ডাকাত কবলিত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বসতঘরের দ্বিতীয় তালার দরজার তালা ভাঙ্গার শব্দে বাবুর ঘুম ভাঙ্গে। সে দেখতে পায় ঘরে ডাকাতদল হানা দিয়েছে। সাহসী বাবু ডাকাত ডাকাত চিৎকারে এগিয়ে গেলে এক ডাকাত তার বুক লক্ষ্য করে ছুরিকাঘাত করলে সে হাতে তা প্রতিহত করে এবং এক ডাকাতকে ঝাপটে ধরে ফেললে অন্য ডাকাতরা পালিয়ে যায়। এতে তার ডান হাত গুরুতর জখম হয়।

আহতের চাচা সরওয়ার জানান, পালিয়ে যাওয়া ডাকাত দল আহতের মোবাইল, হাতের আংটি ও অন্যান্য জিনিস নিয়ে পালিয়ে যায়।

প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক জানান , তিনি আহত যুবকের চাচা সরওয়ারের ফোনে ডাকাতির সংবাদ পেয়ে লোকজন নিয়ে এগিয়ে আসেন। পরে অবস্থা বেগতিক দেখে তার গাড়ি দিয়ে আহত যুবককে হাসপাতালে পাঠান এবং থানার ওসির সাথে কথা বলে ধৃত ডাকাতকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করেছেন,তবে বিস্তারিত পরিচয় পরে জানাবেন বলেন।