নুরুল ইসলাম: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ও সন্নিহিত পার্বত্য লামা উপজেলার একাংশের লোকজনের যাতায়াত ও যানবাহনের চলাচলের জন্য অতীব গুরুত্বপূর্ণ, দরবেশহাট ডিসি রোড। সর্বসাধারণের যাতায়াত ও যানবাহন চলাচলের ক্ষেত্রে প্রায় অনুপযোগী হয়ে পড়েছে রোডটি।

পুরো রোডের প্রায় সব স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিপাতেই গর্তগুলোতে জমে যায় পানি। তখন বড় আকারের গর্তগুলো দেখতে মনে হয় একেকটা মিনি পুকুর। এ সড়কে প্রতিদিন হাজারো মানুষকে যাতায়াতে চরম দূর্ভোগের শিকার হতে হয়। এ দুর্ভোগ বাড়ছে দিন দিন। যানবাহন চলাচল করে ঝুঁকি নিয়ে।

এলাকার লোকজনের মতে ১৯ কিলোমিটারের অধিক দীর্ঘ এ সড়কের বহু স্থানে পিচ বা কার্পেটিং ওঠে গেছে, ভেঙ্গে গেছে। বর্ষায় যানবাহন চলাচলের সময় ময়লা পানি ছিটিয়ে পথচারীদের মূল্যবান কাপড়-চোপড় নষ্ট করে দেয়। রোডের অনেক স্থানে ওঠে গেছে ইট ও কংকর। ফলে পথিকদের অথবা পথচারীদের পথ চলতে হয় লাফিয়ে লাফিয়ে।

সূত্রমতে, লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশন হতে পুটিবিলা এম.চর হাট হয়ে পার্বত্র লামা উপজেলার সড়ই ইউনিয়নের সীমানা পর্যন্ত অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে এ রোডে। রোডের দরবেশহাট এলাকায় দুই/তিন স্থানে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। দক্ষিণ সুখছড়ী দরবার এলাকা, হাজী রাস্তার মাথা, পুটিবিলা এম.চর হাট এবং পূর্বদিকে রোডের অনেক স্থানে, গৌড়স্থান লাকড়ী পাড়াসহ রোডের বিভিন্ন জায়গার অবস্থা খুবই শোচনীয়।

এতে যানবাহন চলাচল, পথচারীর পথচলা কঠিন হয়ে পড়ে। ঝুঁকি নিয়ে গাড়ি চলাচলের কারণে গাড়ির যন্ত্রাংশ অচল হয়ে পড়ে। ফলে মেরামতের জন্য মোটা অংকের টাকা খরচ করতে হয় গাড়ির মালিকদের। এ রোডের নির্মাণ কাজ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট উধ্বর্তন কর্তৃপক্ষের তড়িৎ হস্তক্ষেপ অপরিহার্য মনে করেন এলাকাবাসী।