ঢাকা ব্যুরো: প্রেম মানেই এক অন্য ভূবনের গান। লাইলী-মজনু, শিরী-ফরহাদ, রজকিনী-চণ্ডিদাস হয়ে পৃথিবীতে অমর হয়েছেন অনেক মহৎ প্রাণ। প্রেম নিয়ে রচিত হয়েছে হাজার হাজার কবিতা। কত শত প্রেমিক বিচ্ছেদে হয়েছেন ঘরহারা। প্রেমের বিরহে কেউ হয়েছেন কবি। কেউ বা শিল্পী। কিন্তু দিন বদলের হাওয়ায় কত কিছুই না দেখতে হচ্ছে আজকাল! প্রেম করে তাই কেউ কেউ খাচ্ছেন ধরা। কেউ বা হচ্ছেন দেউলিয়া।

এমনই এক প্রেমের গল্পের নায়িকা পুষ্পা! যেখানে ফেসবুকে পুষ্পার প্রেমে দেওয়ানা হয়ে প্রেমিক হয়েছেন সর্বশান্ত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুষ্পার সঙ্গে পরিচয় হয় এক যুবকের। পুষ্পার আরও কিছু নাম আছে। কখনো পুষ্পা আক্তার। কখনো আবার আবিরা জাহান কলি। ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন প্রেমিকের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন তিনি। ফলে খুব দ্রুত পুষ্পার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন যুবক। সেই অধরা প্রেমকে পরিণতি দিতে বিয়ের ওয়াদা করেন পুষ্পা। বিয়ের লোভ দেখিয়ে পুষ্পার আবদার বাড়তে থাকে। এক পর্যায়ে চলতে থাকে আর্থিক লেনদেন। নানা ধরণের অজুহাত দেখিয়ে হাতিয়ে নেন ৮০ লাখ টাকা। তারপর বন্ধ করে দেন যোগাযোগ। ধীরে ধীরে ধরা ছোঁয়ার বাইরে চলে যান প্রেমিকা পুষ্পা।

এমন প্রতারণার শিকার হয়ে গত ১৭ সেপ্টেম্বর ঢাকার তেজগাঁও থানায় মামলা করেন ভুক্তভোগী যুবক। পরে দ্রুত মামলার আসামি পুষ্পা এবং তার চক্রের হোতা সুজন তালুকদার ওরফে শাওন ওরফে তানভীর হাসান ওরফে জাহিদ ওরফে লুৎফর গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের উত্তর বিভাগ।

ডিবির উত্তর বিভাগের ওয়েববেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপকমিশনার মো. আশরাফউল্লাহ গণমাধ্যমকে বলেন, গত ২০ অক্টোবর প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল সদর থেকে পুষ্পাকে ও টাঙ্গাইলের ভুয়াপুর থেকে চক্রের হোতা সুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি বলেন, পুষ্পা ও সুজন ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রেমের সম্পর্ক গড়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বন্ধ করে দিত। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।