ঢাকা অফিস: জাতীয় পার্টিতে কোন বিভক্তি নেই, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। এখন জাতীয় পার্টির কোন কাউন্সিল হচ্ছে না, জাতীয় পার্টির কাউন্সিলের সময় এখনো হয়নি। কিছু মানুষ একটি কাউন্সিলকে কেন্দ্র করে জাতীয় পার্টির নাম ব্যবহার করছে। আসলে ঐ কাউন্সিলের সাথে জাতীয় পার্টির কোন সম্পর্ক নেই। আজ শনিবার (০৮ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের যৌথ সভা শেষে গণমাধ্যমকে পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা ঐ কাউন্সিলকে আমলেই নিচ্ছি না। প্রেসিডিয়ামের ৪১ সদস্যের মধ্যে ৩৮ জন এবং ২৬ এমপির মধ্যে ২০ জনই আজ উপস্থিত ছিলেন। যারা আসতে পারেননি, তাদের কেউ বিদেশে অথবা অসুস্থ। আসলে সবাই জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এর নেতৃত্বে ঐক্যবদ্ধ।
এসময় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এখন বিরোধীদলীয় নেতা। জাতীয় পার্টি সংসদীয় দলের সিদ্ধান্তই চুড়ান্ত। জাতীয় পার্টির সংসদ সদস্যবৃন্দ জিএম কাদের এর নেতৃত্বেই সংসদে যাবে।
তিনি বলেন, প্রেসিডিয়াম সভায় উপস্থিত নেতৃবৃন্দ আজও ঐক্যবদ্ধ ভাবে ঐ সিদ্ধন্তের সাথে একমত পোষণ করেছেন। জিএম কাদেরই বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, এটি অলংকারিক পদ। তিনি বলেন, কাউন্সিল আহবান করার এখতিয়ার নেই বেগম রওশন এরশাদের। দলীয় বা প্রশাসনিক কোন দায়িত্ব নেই বেগম রওশন এরশাদের। নৈতিকতার প্রশ্নেই দেশে ফিরে বেগম রওশন এরশাদ এর বিরোধীদলীয় নেতার পতাকা ব্যবহার করা উচিত নয়। কারণ, সংসদীয় দলের সদস্যরা গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করেছেন। আর, মসিউর রহমান রাঙা নিজেই ঘোষণা দিয়েছেন তিনি জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি করবেন না। তাই তার বিরোধীদলীয় হুইপের পদে থাকার প্রশ্নই আসেনা।
May be an image of 11 people, people sitting, people standing, glasses and text that says "সংসদ সদস্যদের কয় যোগ সভা গো' EK আজ জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের সাথে যৌথ সভা শেষে প্রেস ব্রিফিং করছেন পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্ন এনপ...."
জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু আরো এমপি বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর থেকে জাতীয় পার্টি আর কোন জোটে নেই। জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে গণমানুষের পক্ষে কথা বলছে, এতে কেউ কেউ মনে করে জাতীয় পার্টি বুঝি বিএনপির সাথে যোগ দিচ্ছে। আসলে জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। জাতীয় পার্টি কারো জোটে নেই। আওয়ামী লীগ-বিএনপি নয়, জাতীয় পার্টি দেশের মানুষের সাথে আছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যার্থতার পরিচয় দিচ্ছে। ২৪ ঘন্টার মধ্যে কোথাও কোথাও মাত্র ২ ঘন্টা বিদ্যুত থাকে। বিদ্যুৎ গেলে কখন আসে তার কোন ঠিক নেই। সড়কে মানুষের নিরাপত্তা নেই। মানুষ টাকা দিয়েও পরিবহনের সেবা পায় না। সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিতে সরকার একেবারেই ব্যার্থ।
সংবাদ ব্রিফিং-এ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। কাউন্সিলেই জাতীয় পার্টি চেয়ারম্যানকে দল পরিচালনার সকল ক্ষমতা দেয়া হয়েছে। জাতীয় পার্টিতে কোন বিভেদ নেই।
জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র সভাপতিত্বে প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের যৌথ সভায় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির চেয়াম্যান সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব- মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, কো- চেয়ারম্যান- এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য- মোঃ আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু এমপি, এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এ.টি.ইউ. তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, লেঃ জেঃ মাসুদ উদ্দিন চৌধুরী, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, মোঃ মিজানুর রহমান, নাজমা আখতার এমপি, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, মোঃ জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, জরিুল আলম রুবেল, সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান, শেরীফা কাদের, শরিফুল ইসলাম জিন্নাহ, নুরুল ইসলাম তালুকদার, পনির উদ্দিন আহমেদ, পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান প্রমুখ।