নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের কর্ণফুলী ইপিজেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কর্ণফুলী ইপিজেডের পানি শোধনাগারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, নগরের কর্ণফুলী ইপিজেডের কেন্দ্রীয় পানি শোধনাগারের ভিতরে মজুদ করে রাখা প্লাস্টিকের স্তূপ থেকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে স্টেশনের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।