প্রেস বিজ্ঞপ্তি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পুত্র,তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়’র ৫২তম জন্মদিন উদযাপন উপলক্ষে “আমার চট্টগ্রাম’র” উদ্যেগে চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল অডিটোরিয়ামে সজীব ওয়াজেদ জয়’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
শামসেদ খোকনের সভাপতিত্বে ও পংকজ রায়ের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা যুগ্নআহবায়ক ও মহানগর আওয়ামী লীগ নেতা কেবিএম.শাহজাহান।
তিনি বলেন- সজীব ওয়াজেদ জয় আগামীর আলোকিত বাংলাদেশ। তাঁর মেধা ও দূরদর্শীতায় দেখানো পথেই বাংলাদেশ আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সজীব ওয়াজেদ জয়’র ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে আরো অনেকদূর এগিয়ে নেওয়ার জন্য আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ কাজ করার উদাত্ত আহবান জানান।
আলোচনা সভা শেষে সজীব ওয়াজেদ জয়’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রধান উপদেষ্টা সাদেক হোসেন চৌধুরী পাপ্পু।
আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা মুহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, ওয়াের্ড আওয়ামী লীগ নেতা সাধন দাস।
এসময় উপস্থিত ছিলেন,এনামুল হক,এম.এইচ.মানিক, মোজাম্মেল হক মানিক, জামাল উদ্দিন, আব্দুল বাতেন, শাহদাত হোসেন রনি, সাইফুদ্দিন সাইফ, হাবিব উল্লাহ বাহার, গিয়াস উদ্দিন রিফাত, সবুজ মিয়াজী, সাইফুদ্দিন সাইফু, জাহিদ হোসেন টিটু, শরিফুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল, দেলোয়ার হোসেন, শাহজাহান রুবেল, মনসুর আলম রনি, আমিনুল ইসলাম আমিন, আমিনুল ইসলাম আমিন,আফতাব উদ্দিন মাহমুদ ইমন, সাজ্জাদ হোসেন জুয়েল, ইসমে আজিম আসিফ, আবু সালেহ বাপ্পী, জানেআলম রনো, ফয়সাল বাদশা, আমির হোসেন, অপুধর, আলাআমিন সোহেল, ইলিয়াছ খাঁন, জাফর আলী প্রমূখ নেতৃবৃন্দ।।
Post Views: 351




