প্রেস বিজ্ঞপ্তি: বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম-এর নেতৃত্বে বিজিএমইএ নেতৃবৃন্দ গতকাল ২৫ জুলাই বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় এর সাথে দামপাড়া পুলিশ লাইনস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, এ.এম. শফিউল করিম (খোকন), মোঃ হাসান (জ্যাকি), এম. এহসানুল হক এবং বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক ও আইন শৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন চৌধুরী ও সিএমপি’র সদ্য বদলীকৃত অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও উপ-পুলিশ কমিশনার (সদর) উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম নবাগত পুলিশ কমিশনারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। চট্টগ্রামের গার্মেন্ট শিল্প সেক্টরে শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক সব সময় প্রদত্ত সহযোগিতার জন্যে বিজিএমইএ নেতৃবৃন্দ সিএমপি’র প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এ’ব্যাপারে চট্টগ্রামের গার্মেন্ট শিল্প সেক্টর সহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিএমইএ’র প্রতি প্রদত্ত সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে পুলিশ কমিশনার বিজিএমইএ নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন।