বশির আহাম্মদ,বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলায় মোট ৪৮ হাজার করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রমের আওতায় আনার লক্ষ‍্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২১ জুলাই ) পর্যন্ত তিনদিনে এ লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করবে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ মঙ্গলবার (১৯ জুলাই) সকাল থেকে জেলার সকল উপজেলায় ১১৩ টি স্থায়ী-অস্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়।
বান্দরবানের সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী এ তথ‍্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, সারাদেশের ন্যায় বান্দরবানেও একযোগে মঙ্গলবার শুরু হয়েছে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ কর্মসূচি।
ডা. নীহার রঞ্জন নন্দী বলেন, সারাদেশে একদিনে একযোগে ৭৫ লাখ মানুষকে বুস্টার (তৃতীয়) ডোজ টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়।

তিনি বলেন, তবে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের পরামর্শে বান্দরবানে লক্ষ‍্যমাত্রা ৪৮ হাজার জনকে টিকা দেয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। প্রাথমিকভাবে বৃহস্পতিবার পর্যন্ত এ কার্যক্রম চলবে।এদিকে মঙ্গলবার কর্মসূচির প্রথম দিনে বান্দরবানের কেন্দ্রগুলোতে খুব একটা ভিড় দেখা যায়নি টিকা প্রত্যাশীদের। প্রায় সব কেন্দ্রের চিত্র স্বাভাবিক রয়েছে।
সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী জানান, বুস্টার ডোজের টিকা এর আগে প্রায় ৪০ হাজার জনকে দেয়া হয়। তিনি বলেন, বুস্টার ডোজের পাশাপাশি প্রথম ও দ্বিতীয় ডোজ দেয়া অব‍্যাহত থাকবে।