প্রাণ গ্রুপ তাদের প্রতিষ্ঠানে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)' পদে নিয়োগ দেবে। এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৩ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যানুযায়ী, এই পদের কর্মক্ষেত্র হবে কি অ্যাকাউন্ট (এক্সপোর্ট) বিভাগ। পদসংখ্যা নির্ধারিত নয় এবং চাকরির ধরন ফুলটাইম। কর্মস্থল হিসেবে নাটোর ও রাজশাহী নির্ধারণ করা হয়েছে। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইংরেজি, পরিসংখ্যান, মার্কেটিং বা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়া প্রার্থীর কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। মাইক্রোসফট অফিস ব্যবহারে দক্ষতা এবং প্রতিবেদন লেখা ও উপস্থাপনায় পারদর্শী হতে হবে।
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন।




