নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অক্টোবরের বেতন এবং আগের তিন মাসের বকেয়া পরিশোধের জন্য সরকার ব্যাংক খাত থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অর্থ সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ১৪ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের নিলাম আহ্বান করেছে। আগামী ১ নভেম্বর বেতন ও বকেয়া পরিশোধ করার কথা রয়েছে।

সাধারণত সরকারের স্বল্পমেয়াদি অর্থের চাহিদা মেটানোর জন্য ৯১, ১৮২ ও ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিল ইস্যু করা হয়ে থাকে। তবে রাজস্ব আয় ও ব্যয়ের মধ্যে সাময়িক ঘাটতি দেখা দিলে সরকার ১৪ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের মাধ্যমে অর্থ সংগ্রহ করে।

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের একজন কর্মকর্তা জানান, নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রদানের জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হওয়ায় এই বিশেষ ট্রেজারি বিলের নিলামের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বণিক বার্তার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।