দি ক্রাইম ডেস্ক: অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) আয়োজিত নারী বিষয়ক সম্মেলনে অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ঢাকা ত্যাগ করেন। সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওআইসিভুক্ত ৫৭টি দেশের নারীদের ক্ষমতায়ন, অধিকার সুরক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে নবম নারী বিষয়ক সম্মেলনটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা নারী উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, নেতৃত্বে নারীর অংশগ্রহণ এবং টেকসই উন্নয়ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

বাংলাদেশের পক্ষ থেকে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সম্মেলনে দেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।