দি ক্রাইম ডেস্ক: বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন সিএন্ডবি মোড় এলাকায় সড়ক অবরোধ করেছেন আজিম গ্রুপের কয়েকটি অঙ্গ প্রতিষ্ঠানের শ্রমিকরা।

শনিবার (২ মে) বেলা ১১টার দিকে শুরু হওয়া এই অবরোধে নগরের গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। অবরোধের কারণে চট্টগ্রাম-কাপ্তাই, চট্টগ্রাম-কালুরঘাট ও সিএন্ডবি আরাকান সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এই যানজট প্রায় ৫ কিলোমিটার ছাড়িয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিকেল ৩টায় এই প্রতিবেদন লেখ পর্যন্ত অবরোধ চলছিল।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বেতনসংক্রান্ত জটিলতা থেকেই শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটে। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। পাশাপাশি যানজট নিরসনে পুলিশ সদস্যরা কাজ করছেন।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। ২০২০ সাল থেকে টিফিন বিল বকেয়া রয়েছে। ২০২২ ও ২০২৫ সালের ওভারটাইমের টাকা দেওয়া হয়নি। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধাও বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তাদের।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।”