খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস) সন্তু গ্রুপের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)’র কর্মীদের নির্বিচার গুলিতে ৩টি গরু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
জেলার পানছড়ি চেঙ্গী ইউনিয়নের জগপাড়ায় পিসিজেএসএস সন্তু গ্রুুপের সশস্ত্র ইউপিডিএফ’র কর্মীদের নির্বিচার গু পাড়ার দুই বাসিন্দার ৩টি গরু মারা গেছে এবং আরেকটি গরু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া একটি মোটর সাইকেল ও ঘরবাড়িতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।
বৃহস্পতিবার(২১ মে ) ভোর রাত ৩টার সময় পিসিজেএসএস সন্তু গ্রুুপের সশস্ত্র ইউপিডিএফ’র কর্মীদের একটি দল ইউপিডিএফ সমর্থকদের ওপর হামলা করতে এসে এই তান্ডবলীলা চালায়।
ক্ষতিগ্রস্তরা হলেন-শ্যামল চাকমা(৩৮) ও চাক্কোয়ালি চাকমা(৭০)। তারা দু’জনই জগপাড়ার বাসিন্দা। এদের মধ্যে শ্যামল চাকমার ১টি ও চাক্কোয়ালি চাকমার ২টি গরু মারা গেছে। এছাড়া চাক্কোয়ালি চাকমার আরেকটি গরু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বৃদ্ধ চাক্কোয়ালি চাকমার জীবিকার শেষ অবলম্বন এই গরুগুলো মারা যাওয়ায় তিনি অসহায় ও মর্মাহত হয়ে পড়েছেন। অন্যদিকে জুনেল চাকমা(২৬) নামে এক যুবকের ব্যবহৃত হিরো ১৫০সিসি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
গ্রামবাসীরা আরও জানান, সন্ত্রাসীদের হামলায় কয়েকটি ঘরবাড়ি, পরিবারের ব্যবহৃত আসবাবপত্র(আলমারি, চেয়ার ইত্যাদি) ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, সন্তু গ্রুুপের সশস্ত্র ইউপিডিএফ’র কর্মীরা হামলা-তান্ডবের পর এলাকা ত্যাগ করার সময় গ্রামবাসীদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলে গেছে, “আজ গরুর মাংস দিয়ে ইউপিডিএফ- পিসিজেএসএস সদস্যদের আপ্যায়ন করো।” তাদের এমন কথায় গ্রামবাসীরা ধারণা করছেন তারা ইচ্ছাকৃতভাবে গুলি করে গরুগুলোকে হত্যা করেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ-অসন্তোষ দেখা দিয়েছে। গ্রামবাসীরা সন্তু গ্রুুপের পিসিজেএসএস-ইউপিডিএফ”র এমন নৃশংসতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএস(মূল) গ্রুুপের ২ সশস্ত্র সদস্য রিদয় চাকমা ও রিয়েল চাকমা অস্ত্র ও গোলাবারুদসহ খাগড়াছড়ির পানছড়ির ট্রিগহাইট বিজিবি ক্যাম্পে এসে আত্মসমর্পণ করেছে।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, গত ১৯শে মে দুপুরে পানছড়ি ব্যাটালিয়নের(৩ বিজিবি) অধীনস্থ ট্রিগহাইট বিওপিতে এসে পিসিজেএসএস’র এই ২ সশস্ত্র সদস্য অস্ত্রসহ হাত উঁচু করে আত্মসমর্পণ করে।
আত্মসমর্পণকারী সদস্যরা হলেন, রাঙামাটির সাজেকের ইন্দ্র কুমার চাকমার ছেলে রিদয় চাকমা(১৯) এবং খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আলিচান পাড়ার রুপায়ন চাকমার ছেলে রিয়েল চাকমা(২১)।
তাদের জমা দেয়া অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদির মধ্যে রয়েছে-১টি শটগান, ১টি গ৪অ১ রাইফেল, ৬৪ রাউন্ড শটগানের গুলি, ১৮৮রাউন্ড বল এ্যামো , ২সেট সপই৩৯উনিফর্ম, ৩টি স্মার্ট মোবাইল ফোন, ২টি বাটন মোবাইল।




