দি ক্রাইম ডেস্ক: রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা সেখানে গেছেন।

বুধবার (৮ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটো ইউনিট ওই হাসপাতালে যায়।

এ বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, হাসপাতালের ১৫ তলা ভবনের ছয় ও সাত তলায় সামান্য কিছু ধোঁয়া দেখা যাচ্ছে বলে আমরা খবর পেয়েছি।

তিনি বলেন, ধোঁয়াটা কোত্থেকে আসছে, তা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। হাসপাতালে কার্যক্রম অব্যাহত আছে।