নুরুল ইসলাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় এক কিশোরের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ওমরা শেষে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় প্রাণ হারায় এ কিশোর। লোহাগাড়া উপজেলার চুনতি খান দিঘী এলাকায় আজ বুধবার (০১ এপ্রিল) বেলা ২টার দিকে ঘটেছে মর্মান্তিক এদূর্ঘটনা।
জানা গেছে, নিহত কিশোর ১৭বছরের ওবাইদুল কক্সবাজারে ঈদগাঁহ উপজেলার ঈদগড় এলাকার জনৈক সমশুল আলমের পুত্র। চৌদি আরব থেকে ওমরা শেষে চট্টগ্রাম আমানত বিমান বন্দর থেকে প্রাইভেট কারে চড়ে অন্যদের সাথে মাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরছিল একিশোর। এদূর্ঘটনায় আহত হয়েছে প্রাইভেট কার এর আরও ৩ যাত্রী।
জানা গেছে, ওমরাহ পালন শেষে বাড়ির উদ্দেশ্যে এক মহিলাকে আনতে পরিবারের সদস্য গিয়েছিলেন শাহ আমানত বিমান বন্দরে। প্রাইভেট কারে চড়ে ঈদগাঁহ এর বাড়িতে ফেরার পথে ঐ গাড়িতে ছিলেন ওমরাহ ফেরত মহিলা তার ছেলে মেয়ে ও এক জামাতা। দূর্ঘটনাস্থল খান দিঘী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে দ্রুত গতির এক মিষ্টি কোম্পানীর পিকআপ ভ্যান প্রাইভেট কারে জোরে ধাক্কা দেয়। মিষ্টি কোম্পানীর ভ্যান গাড়িটি অপর একটি ওভারটেক করছিল বলে জানা যায়। ধাক্কায় প্রাইভেট কারটি ২/৩বার উল্টে পড়ে যায় সড়কের পাশে জমিতে। দূর্ঘটনার পর স্থানীয়রা প্রাইভেট কারের যাত্রীদের উদ্ধার করে বেসরকারী এক হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক কিশোর ওবাইদুলকে মৃত ঘোষনা করেন।
আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। দূর্ঘটনা কবলিত গাড়ি ২টি দোহাজারী হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নেয়া হয় বলে জানা যায়।




