নুরুল ইসলাম : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩০লাখ টাকা জরিমানা করা হয়েছে ৫ ইট ভাটায়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫টি অবৈধ ইটভাটায় অভিযানে এই জরিমানা করা হয়েছে। আজ বুধবার(০১ এপ্রিল) দিনব্যাপী উপজেলার চরম্বা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকার মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারার, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, নোয়ারবিলা এলাকার চরম্বা রহমানিয়া ব্রিকস, রাজঘাটা এলাকার মেসার্স ইসলাম ব্রিকস ম্যানুফ্যাকচারার ও মেসার্স শাহ মজিদিয়া ব্রিকসকে ৬ লক্ষ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিনসহ র‍্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।