দি ক্রাইম ডেস্ক: মিরসরাইয়ে সংরক্ষিত বনাঞ্চলসংলগ্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ট্রাক জব্দ এবং একটি এক্সেভেটর বিকল করা হয়।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সুফিয়া রোডের পূর্বপাশের সংরক্ষিত বনাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মধ্য তালবাড়িয়া এলাকার মোহাম্মদ সোহেলকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০২৩ অনুযায়ী জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধভাবে কাটা মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ এবং ঘটনাস্থলে থাকা একটি এক্সেভেটর অকার্যকর করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, পাহাড় কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।