নিজস্ব প্রতিবেদক: ‘৭১ সালে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামে সাংবাদিক, সম্পাদক, কলাম লেখক ও রাজনীতিবিদ দৈনিক সংবাদ সম্পাদক জহুর হোসেন চৌধুরী, ডেইলি অবজারভার সম্পাদক আবদুস সালাম, দৈনিক আজাদী সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদ, ইত্তেফাক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ব্যারিষ্টার মইনুল হোসেন, ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মন্জু, পিপলস ভিউ সম্পাদক নুরুল ইসলাম, সাপ্তাহিক বিচিত্রা সম্পাদক শাহাদত চৌধুরী সহ অসংখ্য সম্পাদক ওই সময় নেতৃত্ব দিয়েছিলেন।
গতকাল বৃহস্পতিবার(২৬ মার্চ) সন্ধ্যা ৭টায় এডিটর’স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় ক্লাবের উপদেষ্ঠা ও ইজতিহাদ পত্রিকার প্রতিষ্ঠা সম্পাদক মইনুদ্দিন কাদের শওকত একথা বলেন। এতে সভাপতিত্ব করেন এডিটর’স ক্লাবের সভাপতি ও পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন।
সভা সঞ্চালনা করেন ইজতিহাদ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী।
আলোচনায় অংশ নেন- দৈনিক শাহ আমানত পত্রিকার সম্পাদক হুমায়ন কবীর, দৈনিক বায়োজিদ পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, সাপ্তাহিক দি ক্রাইম পত্রিকার সম্পাদক আশীষ চন্দ্র নন্দী ও সাপ্তাহিক ইস্টার্ণ ট্রেড পত্রিকার সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহমুদ ।
সভায় দৈনিক আজাদী সম্পাদক এম. এ মালেক প্রধান উপদেষ্ঠা, পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর উপদেষ্ঠা ও পৃষ্টপোষক এবং ইজতিহাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মইনুদ্দিন কাদের শওকত ক্লাবের উপদেষ্ঠা মনোনীত হওয়ায় সভায় অভিনন্দন জানানো হয় ও পরবর্তীতে তাদের সম্বর্ধনা দেবার সিদ্ধান্ত নেয়া হয়।




