দি ক্রাইম ডেস্ক: সীতাকুণ্ড উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মহিউদ্দিন (৪২) নামে এক ক্যাবল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মাদাম বিবিরহাট এলাকায় শ্যামলী কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মহিউদ্দিন সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের উত্তর বাজার স্টেশন রোড এলাকার বাসিন্দা। তিনি ভাটিয়ারী স্টেশন রোডের দক্ষিণ পাশে অবস্থিত ‘সততা ফার্মেসি’ ভবনের মালিক এবং একজন ক্যাবল ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি, ভাটিয়ারী ইউনিয়ন জামায়াতের দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে মহিউদ্দিন মোটরসাইকেলযোগে মাদাম বিবিরহাট এলাকায় যাওয়ার পথে শ্যামলী কাউন্টারের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।