দি ক্রাইম ডেস্ক: ইতালিতে ছুরিকাঘাতে নিহত আরজু বেগম, আরোয়া ইসলাম আরিশা ও কামাল উদ্দিন বাবুল। ইতালিতে বাংলাদেশি এক পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৮টার দিকে দেশটির রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে তারা হত্যাকাণ্ডের শিকার হন।

নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম ও তাদের ৫ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এ ঘটনায় কামাল উদ্দিন বাবুলের ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন আহত হয়েছেন।

নিহত বাবুলের আত্মীয় আফনান হোসেন নাইম জানান, শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে। তারা বাবুল, তার স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাত করে। বাবুলের ছেলে অয়ন বাইরে থেকে ঘরে প্রবেশ করার সময় বিষয়টি টের পায়। এ সময় দুর্বৃত্তরা দ্রুত বের হওয়ার সময় অয়নকেও কুপিয়ে জখম করে।

তিনি জানান, অয়নের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত চারজনকে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অয়ন হাসপাতালে ভর্তি আছে। একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় বাবুলের কোম্পানীগঞ্জস্থ গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল হাকিম বলেন, “স্থানীয়ভাবে বিষয়টি শুনেছি। নিহতের গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।”