নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া: লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় মোঃ ইশফাক (২২) নামে এক বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। গত ২১মার্চ পবিত্র ঈদ-উল ফিতরের দিন শনিবার রাত সাড়ে ১০টায় এদূর্ঘটনা ঘটেছে উপজেলার আধুনগর ষ্টেশনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে। নিহত বাইক আরোহী লোহাগাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ তৈয়বের পুত্র বলে জানা গেছে। এঘটনায় মোঃ রাফি (১৮) নামে অপর এক তরুণ গুরুত্বর আহত হয়েছে। এই তরুণ একই এলাকার মোঃ আবছারের পুত্র।

জানা গেছে, চট্টগ্রাম শহরমুখী দ্রুতগতির বাইকটি নিয়ন্ত্রণ হারায় ঘটনাস্থলে। ফলে আরোহী দু’জন ছিটকে পড়ে যায়। এসময় কক্সবাজারমুখী দ্রুত গতির এক কভার্ডভ্যানের চাপায় পড়ে দূর্ঘটনায় কবলে পড়া বাইক আরোহীরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিয়ে যায় উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে। সেখানে ইশফাককে মৃত ঘোষনা করা হয়। আহত তরুণকে উন্নত চিকিৎসার প্রেরণ করা হয় জন্য চট্টগ্রাম কলেজ হাসাপাতালে।

স্থানীয় লোকজন কভার্ডভ্যানসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

এছাড়াও লোহাগাড়ায় বাইকের ধাক্কায় ২৪ বছরের জান্নাতুল বাকিয়া নামে এক ছাত্রীর পা হারানোর সংবাদ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৪টায় উপজেলার পদুয়া ইউনিয়নের নোয়া পাড়া এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এদূর্ঘটনা ঘটেছে। এ ছাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিঃবিজ্ঞান বিভাগের স্নাতকের শিক্ষার্থী এবং কক্সবাজারের ঈদগাঁও এলাকার তেলি পাড়ার বাসিন্দা।

জানা গেছে, এ ছাত্রী বাসে চড়ে কক্সবাজার থেকে যাচ্ছিলেন চট্টগ্রাম শহরে। ঘটনাস্থলে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাস থেকে নেমে পড়ে। রাস্তা পার হওয়ার সময় কক্সবাজার মুখী দ্রুতগতির একটি বাইক তাকে স্বজোরে ধাক্কা দেয়। ফলে এ ছাত্রী মাথা ও পায়ে রক্তাক্ত আঘাত পায়। তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ট্রমা সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে প্রেরণ করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এঘটনায় এ ছাত্রী একটি পা হারায় বলে জানা
গেছে। ঘটনার পর বাইকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।